বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

ইঞ্জিনিয়ার মোশাররফ গ্রেপ্তার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে বসুন্ধারা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য। চট্টগ্রাম-১ আসন থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম, তৃতীয়, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!