বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

আলিয়া মাঠে আমীরে জামায়াতের জনসভা সফলে সহযোগিতার আশ্বাস

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নির্বাচনী সফরে সিলেট আসছেন। আগামী ৭ ফেব্রুয়ারী শনিবার বিকেল সাড়ে ৩টায় ঐতিহাসিক সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জামায়াতের নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

এদিকে, আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভা ও আমীরে জামায়াতের সিলেট সফর উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আবদুল কুদ্দুছ চৌধুরী। মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসএমপি কমিশনার এই প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, জামায়াত আমীরের নিরাপত্তা এবং আলিয়া মাঠের জনসভা নির্বিঘ্নে সম্পন্ন করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সবধরণের পদক্ষেপ নেয়া হবে। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসএমপির পক্ষ থেকে কার্যকর ভুমিকা পালন করা হবে।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, জামায়াতের সিলেট অঞ্চল টীম সদস্য ও সিলেট-১ আসন নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর জামায়াতের নায়েবে আমীর ও সিলেট-১ আসন নির্বাচন পরিচালনা কমিটির সহকারী পরিচালক ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও জাহেদুর রহমান চৌধুরী প্রমূখ।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, আগামী ৭ ফেব্রুয়ারী সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

জনসভা সফলে ইতোমধ্যে জামায়াতের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। আমরা পুলিশসহ প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা কামনা করেছি। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনসভা সফলে সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। বিজ্ঞপ্তি

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!