প্রথম সকাল ডেস্ক:- সিলেট মেট্রোপলিটন পুলিশের সদ্য বিদায়ী অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ জোবায়দুর রহমান পিপিএম মারা গেছেন। বুধবার ৬ নভেম্বর ঢাকায় উনার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
মোঃ জোবায়দুর রহমান সিলেট মেট্রোপলিটন পুলিশ থেকে রেলওয়ে পুলিশে বদলি হওয়ায় উনি গতকাল সিলেট থেকে ঢাকায় গমণ করেন। তিনি ২০তম বিসিএস ব্যাচের একজন সদস্য ছিলেন।
উনার নিজ জেলা চাঁদপুর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ কন্যা সন্তান রেখে গেছেন। এদিকে মোঃ জোবায়দুর রহমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম। বিজ্ঞপ্তি