প্রথম সকাল ডেস্ক:-বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিন সুরমা উপজেলা অর্ন্তগত ৬ নং লালাবাজার ইউনিয়ন শ্রমিক দলের কমিটি অনিবার্য কারণবশত স্থগিত ঘোষণা করা হয়ছে।
সোমবার (৯ ডিসেম্বর) দক্ষিন সুরমা উপজেলা শ্রমিকদলের সভাপতি শাহ আব্দুল মুকিত ও সিনিয়র সহ- সভাপতি জুমায়ের ইসলাম জুমেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তীতে উপজেলা শ্রমিক দলের সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি সমন্বয়ে কমিটি ঘোষণা করা হইবে।
উল্ল্যেখ্য, গত ৩১ অক্টোবর উক্ত কমিটি গঠন করা হয়ছিল। মাত্র ২ মাসের মাথায় অনিবার্যকারনে কমিটি স্হগিত করা হয়েছে। কমিটি স্হগিতের সত্যতা স্বীকার করে দক্ষিন সুরমা উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি জুমায়ের ইসলাম জুমেল বলেন, আমরা অনিবার্য কারনবশত কমিটি স্হগিত ঘোষনা করেছি। পরবর্তীতে আমরা কমিটি ঘোষনা করব।