শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসদ প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক জাতীয় প্রেসক্লাবে পুরস্কৃত হলেন সিলেটের শেখ নাসির অপহণের প্রায় দেড় মাস পর অপহৃতা উদ্ধার, অপহরণকারী গ্রেফতার জৈন্তাপুরে লাল পাথর লুটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের হাত-পা কাটার হু ম কি হবিগঞ্জের দেউন্দি চা বাগানে ডা কা তি র চেষ্টাকালে আটক ২ ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা জরুরি প্রয়োজন ছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ : নি হ ত ১৫, আ হ ত ৮০

২১ দিনের জন্য কারামুক্ত নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- শান্তিতে নোবেলজয়ী ইরানের কারাবন্দী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে সাময়িক সময়ের জন্য মুক্তি দেওয়া হয়েছে। তার  আইনজীবী মুস্তাফা নিলি এই তথ্য নিশ্চিত করেছেন। খবর ইরান ইন্টারন্যাশনালের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিলি বলেছেন, চিকিৎসার জন্য নার্গিসকে তিন সপ্তাহের জন্য মুক্তি দেওয়া হয়েছে। লিলি জানান, ২১ দিন আগে নার্গিসের টিউমার অপসারণ এবং সার্জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতেই এই মেডিকেল সেবার জন্য নার্গিসকে মুক্তি দেওয়া হয়েছে।

ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ৫২ বছর বয়সী নার্গিস গত ২০ বছরের বেশি সময় কারাগার বা বাইরে কাটিয়েছেন। বর্তমানে তেহরানের ইভিন কারাগারে ১৩ বছরের সাজা ভোগ করছেন তিনি।

নার্গিস মোহাম্মদির পরিবারের সদস্য ও সমর্থকেরা এক বিবৃতিতে বলেছেন, নার্গিস মোহাম্মদির ২১ দিনের কারাদণ্ড স্থগিত করাটা অপর্যাপ্ত। আমরা নার্গিস মোহাম্মদির শর্তহীন মুক্তির দাবি জানাই।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের নভেম্বর থেকে কারাগারে আছেন নার্গিস মোহাম্মদি। ইরানের মৃত্যুদণ্ড ও বাধ্যতামূলক হিজাব পরিধানের বিধানের বিরুদ্ধে প্রচারণাসংক্রান্ত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে কারাদণ্ড দেওয়া হয়।

২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান নার্গিস মোহাম্মদি। তার সন্তানেরা নরওয়ের অসলোয় আয়োজিত এক অনুষ্ঠান থেকে তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন। ওই অনুষ্ঠানের কয়েক সপ্তাহ পর ইরানের একটি বিপ্লবী আদালত তাকে আরও ১৫ মাস অতিরিক্ত কারাদণ্ড দেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!