মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটের নির্বাচিত এমপিদের শফি চৌধুরীর অভিনন্দন বিএনপির বিজয়ে ১৪নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিভাগীয় মামলায় অভিযুক্ত তাহিরপুর থানার ওসি আমিনুলের মাসিক আয় অর্ধকোটি টাকা! সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি অনুমোদন নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখায় আলোচিত ও আস্থার এক মুখ সিমি কিবরিয়া সিলেটের জকিগঞ্জে র্যা বের যৌথ অভিযান : বি স্ফো র ক উদ্ধার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে মানববন্ধন আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল-সম্পাদক জুবের মঙ্গলবার বিকালে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

হুমায়ুন রশিদ চত্বরে কাচ্চি ডাইনকে ১ লাখ টাকা জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:- সিলেটের হুমায়ুন রশিদ চত্বরে অবস্থিত কাচ্চি ডাইনে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে কাচ্চি ডাইনের এই শাখাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত।

অভিযান ও জরিমানা আদায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) দেবানন্দ সিনহা বলেন, কাচ্চি ডাইনের এ শাখায় মাংস সংরক্ষণ স্বাস্থ্যসম্মতভাবে করা হয় না।

এছাড়া খাবারে ব্যবহৃত অনেক মসলা বিদেশি বলা হলেও আমদানির কোনো কাগজপত্র নেই। এসব অপরাধে কাচ্চি ডাইনকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং আগামীতে এমন অপরাধ না করতে সতর্ক করে দেওয়া হয়।

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সিলেটে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে প্রশাসনের সদস্য ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!