শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসদ প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক জাতীয় প্রেসক্লাবে পুরস্কৃত হলেন সিলেটের শেখ নাসির অপহণের প্রায় দেড় মাস পর অপহৃতা উদ্ধার, অপহরণকারী গ্রেফতার জৈন্তাপুরে লাল পাথর লুটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের হাত-পা কাটার হু ম কি হবিগঞ্জের দেউন্দি চা বাগানে ডা কা তি র চেষ্টাকালে আটক ২ ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা জরুরি প্রয়োজন ছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ : নি হ ত ১৫, আ হ ত ৮০

হুমকি দেওয়া বিমানের সেই ফ্লাইটে তল্লাশি চালিয়ে যা জানাল কর্তৃপক্ষ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- ইতালির রাজধানী রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয় বুধবার সকালে।

তবে হুমকি পাওয়া ফ্লাইটটিতে তল্লাশি চালিয়ে বোমা বা বোমা জাতীয় কোনো বস্তুর উপস্থিতি পায়নি বোমা নিষ্ক্রিয় দল।

ঢাকা বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
অবশ্য শেষ পর্যন্ত কিছু পাওয়া না গেলেও সকাল থেকে প্রায় ছয় ঘণ্টা এ নিয়ে বিমান বন্দরে টানটান উত্তেজনা, উদ্বেগ ও উৎকণ্ঠা ছিল।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম বলেছেন, সকাল ৯টা ২০ মিনিটে ফ্লাইটটি ২৫০ জন যাত্রী এবং ১৩ জন ক্রু নিয়ে ঢাকায় নিরাপদে জরুরি অবতরণ করে।
এক বিবৃতিতে তিনি বলেন, একটি অপরিচিত নম্বর থেকে আমরা ফ্লাইটে বোমা হামলার হুমকি পেয়েছি। কিন্তু সব যাত্রী নিরাপদে বিমান থেকে নেমে টার্মিনালে গেছেন।
খবর পাওয়ার পর পুরো বিমান বন্দর এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়। বেলা পৌনে ১২টা পর্যন্ত বোমা নিষ্ক্রিয়কারী দল তল্লাশি চালিয়ে বোমা সদৃশ কোনো বস্তু পায়নি।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!