বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

হাসপাতালে বিয়ের ৪৮ ঘণ্টা পর স্বামীর মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- বিয়ের ৪৯ ঘন্টা পর মারা গেলেন স্বামী। হাসপাতালে বিয়ে আবার ঐ হাসপাতালেই তিনি মারা যান। ঘটনাটি যুক্তরাজ্যের একটি হাসপাতালের।  হাসপাতালে অসুস্থ মাইক রেনল্ডস। পালমোনারি ফাইব্রোসিস নামের বিরল এক রোগে আক্রান্ত তিনি। ডাক্তার বলে দিয়েছেন, খুব বেশি হয়ে দুই-থেকে তিন দিন বাঁচবেন তিনি।

এমন কথা শুনে পাশে বসে কাঁদছেন তার আট বছরের সঙ্গী লারা। অসুস্থ অবস্থায়, মাইককে বিয়ের প্রস্তাব দেন লারা। মাইক রাজি হয়ে যায়।
অবশেষে, ২৭ সেপ্টেম্বর স্থানীয় দুপুর ২ টায় হাসপাতালে বিয়ে করেন এই দম্পতি। ঠিক ৪৮ ঘণ্টা পরেই মাইককে হারিয়ে ফেলেন লারা।
দুজনের বিয়ের পরিকল্পনা ছিলো ২০২০ সালে। তবে, কোভিডের কারণে স্থগিত করতে হয়েছিল বিয়ের অনুষ্ঠান। চলতি বছরের জানুয়ারিতে, মাইক শ্বাসকষ্টে ভুগছিলেন এবং কারণ খুঁজে বের করতে মাসব্যাপী চিকিৎসা করেন। প্রথমে চিকিৎসকরা বুকে সংক্রমণ সন্দেহ করে।
তবে, একাধিক অ্যাপয়েন্টমেন্টের পরেও তাদের কাছে কোনো উত্তর ছিল না। এরপর, গত ৮ মে মাইকের পালমোনারি ফাইব্রোসিস ধরা পড়ে।
লারা বলেন, যখন তার রোগ ধরা পড়ে, তখন আমাদের পৃথিবী ওলটপালট হয়ে যায়। গত আগস্টে, তার স্বাস্থ্যের অবনতি হওয়ার পর তিন সপ্তাহের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর পুনরায় মাইকের অবস্থা আরও খারাপ হলে হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!