শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসদ প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক জাতীয় প্রেসক্লাবে পুরস্কৃত হলেন সিলেটের শেখ নাসির অপহণের প্রায় দেড় মাস পর অপহৃতা উদ্ধার, অপহরণকারী গ্রেফতার জৈন্তাপুরে লাল পাথর লুটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের হাত-পা কাটার হু ম কি হবিগঞ্জের দেউন্দি চা বাগানে ডা কা তি র চেষ্টাকালে আটক ২ ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা জরুরি প্রয়োজন ছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ : নি হ ত ১৫, আ হ ত ৮০

হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার গুঞ্জন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক- ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নয়া প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন বলে গুঞ্জন উঠেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে, দেশটির প্রতিরক্ষা বাহিনীর সাম্প্রতিক অভিযানে সম্ভবত তিনি নিহত হয়েছেন। বিষয়টি এখন যাচাই করছে দেশটি। খবর রয়টার্সের।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিনওয়ারের মতো দেখতে এক ফিলিস্তিনি যোদ্ধার মরদেহের তিনটি ছবিও ভাইরাল হয়েছে। ওই মরদেহ ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে এবং এর ডিএনএ পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।

যদিও হামাস এখন পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেনি। ইরানের রাজধানী তেহরানে ইসমাইল হানিয়া গুপ্তহত্যার শিকার হওয়ার পর ইয়াহিয়া সিনওয়ারকে নতুন প্রধান হিসেবে ঘোষণা করেছিল হামাস।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, গতকাল বুধবার (১৬ অক্টোবর) গাজার রাফার একটি ভবনে হামাসের কয়েকজন যোদ্ধাকে প্রবেশ করতে দেখে ইসরায়েলি সেনারা। এরপর সেখানে হামলা চালানোর নির্দেশ দেয়া হয়।

হামলার পর সেনারা সেখানে গেলে ইয়াহিয়া সিনওয়ারের মতো দেখতে এক যোদ্ধার মরদেহ পায়। তারা জানত না ভবনটিতে ইয়াহিয়া সিনওয়ার ছিলেন নাকি ছিলেন না।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!