সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন

হবিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জাকিরের বিরুদ্ধে তরুণী ধর্ষণের অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান জাকিরের বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার অভিযোগ উঠেছে। বুধবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আয়াতুন্নবী।

ভুক্তভোগী তরুণী জানান, তিন বছর আগে হাবিবুর রহমান জাকির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে জাকির তাকে তার বন্ধু জুয়েল আকরাম রানার বাসায় নিয়ে যান। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে ব্ল্যাকমেইল করে নিয়মিত ধর্ষণ চালাতে থাকে জাকির।

সম্প্রতি চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা করে তরুণী জানতে পারেন, তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা। তরুণীর অভিযোগ, বিষয়টি জাকিরকে জানালে তিনি গর্ভপাতের জন্য চাপ দেন এবং না মানলে প্রাণনাশের হুমকি দেন। স্থানীয় চেয়ারম্যানের কাছে বিচার চাইলে জাকির ও তার পরিবার কালক্ষেপণ করতে থাকে।

পরে ভুক্তভোগী হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ মামলা দায়ের করেন। আহমেদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন পলাশ বলেন, অভিযোগ পাওয়ার পর তিনি অভিযুক্ত জাকির ও তার পরিবারকে চাপ দেন, কিন্তু তারা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় সমাধান সম্ভব হয়নি। পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ আয়াতুন্নবী বলেন, আদালতের নির্দেশনা হাতে পাওয়ার পর মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!