মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটের নির্বাচিত এমপিদের শফি চৌধুরীর অভিনন্দন বিএনপির বিজয়ে ১৪নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিভাগীয় মামলায় অভিযুক্ত তাহিরপুর থানার ওসি আমিনুলের মাসিক আয় অর্ধকোটি টাকা! সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি অনুমোদন নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখায় আলোচিত ও আস্থার এক মুখ সিমি কিবরিয়া সিলেটের জকিগঞ্জে র্যা বের যৌথ অভিযান : বি স্ফো র ক উদ্ধার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে মানববন্ধন আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল-সম্পাদক জুবের মঙ্গলবার বিকালে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

হবিগঞ্জে ছাত্রলীগ নেতার মামলায় আওয়ামীলীগ নেতা পলাতক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- ছাত্রলীগ নেতাকে মারধরের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে হবিগঞ্জের এক আওয়ামী লীগ নেতার নামে। গ্রেপ্তার এড়াতে পলাতক রয়েছেন তিনি। বর্তমানে ফেরারি আসামি তিনি।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা হলেন – হোসাইন মো. আদিল জজ মিয়া। তিনি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি।

ছাত্রলীগ নেতার মামলা ছাড়াও ব্রাহ্মণডুরা ইউপি চেয়ারম্যান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট আরও দুটি হত্যা মামলায় ফেরারি আসামি জজ মিয়া।

বাদীপক্ষের আইনজীবী ত্রিলোক কান্তি চৌধুরী বিজন ওই আওয়ামী লীগ নেতার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে গত বুধবার হবিগঞ্জের ভারপ্রাপ্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান পরোয়ানা জারির আদেশ দিয়েছিলেন।

জজ মিয়াসহ ৭/৮ জনের বিরুদ্ধে এ বছরের ১৩ ফেব্রুয়ারি হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন আফরোজ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। দু-দিন পর আদালতের শায়েস্তাগঞ্জ থানা পুলিশ মামলাটি এফ আই আর ভুক্ত করে।

মামলায় আফরোজের অভিযোগ, আসামিরা গত ৬ ফেব্রুয়ারি রাত দেড়টায় জজ মিয়ার নির্দেশে তাকে মারধর করে একটি হাত ভেঙে দেন। এ সময় তার কাছ থেকে ২৯ হাজার টাকা দামের ৩টি মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, মামলা দায়েরের পর জজ মিয়া জামিন পেয়েছিলেন। পরে বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জামিন বাতিল করে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এদিকে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শুক্রবার পর্যন্ত ইউপি চেয়ারম্যান হোসাইন মো. আদিল জজ মিয়া কর্মস্থলে অনুপস্থিত। ফলে স্থানীয় লোকজন প্রয়োজনীয় বিভিন্ন কাজে পরিষদে গিয়ে ভোগান্তি পোহাচ্ছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!