শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসদ প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক জাতীয় প্রেসক্লাবে পুরস্কৃত হলেন সিলেটের শেখ নাসির অপহণের প্রায় দেড় মাস পর অপহৃতা উদ্ধার, অপহরণকারী গ্রেফতার জৈন্তাপুরে লাল পাথর লুটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের হাত-পা কাটার হু ম কি হবিগঞ্জের দেউন্দি চা বাগানে ডা কা তি র চেষ্টাকালে আটক ২ ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা জরুরি প্রয়োজন ছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ : নি হ ত ১৫, আ হ ত ৮০

হবিগঞ্জে উপজেলা ছাত্রলীগের আহবায়ক গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি:- হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আতাউস ছামাদ বাবুকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। ৫ ডিসেম্বর রাত ১০টার দিকে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মো. সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বাবু উপজেলার চৈতন্যপুর গ্রামের আব্দুর রউফ মেম্বার এর পুত্র।

অভিযোগ রয়েছে, আতাউস ছামাদ বাবু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সক্রিয় ছিলেন। ৪ আগস্ট তাঁর নেতৃত্বে মাধবপুরে ছাত্র-জনতার উপর হামলা এবং সরকারি ও বেসরকারি স্থাপনা ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ আছে। তার বিরুদ্ধে ভাঙচুরের ঘটনায় মামলাও রয়েছে।

এ বিষয়ে মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ৪ আগস্ট মাধবপুরে ছাত্র জনতার উপর হামলা এবং সরকারি ও বেসরকারি স্থাপনা ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় তিনি এজাহারভূক্ত আসামি। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!