বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন

হবিগঞ্জের লাখাইয়ে রাস্তা দখল করে যুবলীগ নেতার অফিস

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- হবিগঞ্জের লাখাইয়ে রাস্তার পাশে সরকারি জমি দখল করে নিজেদের কার্যালয় করেছেন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সাইদুর রহমান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা ইয়ার হোসেন তালুকদার।

বছরের পর বছর ধরে সরকার দলীয় প্রভাব খাটিয়ে উপজেলার ব্যস্ততম মাদনা বাজারে এ জমিটি দখলে রাখা হয়েছে।

ফলে ওই রাস্তায় যানবাহন ও মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। অথচ স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলেও এখনো জমি উদ্ধারে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

বুলা ইউপি চেয়ারম্যান খোকন গোপ বলেন, এখানে কয়েক বছর আগেই দুটি ঘর নির্মাণ করা হয়েছে। এলাকার জনগণ সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন। যেহেতু সরকারি জমি তাই বিষয়টি সরকারেরই দেখার কথা। তারাই উচ্ছেদ করতে পারেন।

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা বলেন, কারা সরকারি জায়গা দখল করেছেন সেটি বিষয় নয়। যেই দখল করুক সেটি উচ্ছেদ করা হবে।

স্থানীয়রা জানান, উপজেলার অন্যতম ব্যস্ততম একটি বাজার মাদনা। এ বাজারের ওপর দিয়েই যাতায়াত করেন অন্তত ৩০ গ্রামের মানুষজন। এমনকি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বাসিন্দারাও এ বাজারের ওপর দিয়েই যাতায়াত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!