সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটের নির্বাচিত এমপিদের শফি চৌধুরীর অভিনন্দন বিএনপির বিজয়ে ১৪নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিভাগীয় মামলায় অভিযুক্ত তাহিরপুর থানার ওসি আমিনুলের মাসিক আয় অর্ধকোটি টাকা! সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি অনুমোদন নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখায় আলোচিত ও আস্থার এক মুখ সিমি কিবরিয়া সিলেটের জকিগঞ্জে র্যা বের যৌথ অভিযান : বি স্ফো র ক উদ্ধার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে মানববন্ধন আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল-সম্পাদক জুবের মঙ্গলবার বিকালে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইসলামি বক্তা আব্দুল হাই সাইফুল্লাহ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- মাহফিল থেকে ফেরার পথে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু এক্সপ্রেসওয়েতে পরিবারের সদস্যসহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ।

শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে একটি ট্রাক পেছন থেকে তাদের বহনকারী মাইক্রোবাসে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তাদের টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকায় আনা হয়েছে।

রবিবার সকালে আব্দুল হাই সাইফুল্লাহর বেরিফাইড ফেসবুক পেজে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে একটি পোস্ট দেওয়া হয়েছে।

পোস্টে বলা হয়েছে, টাঙ্গাইলের যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছন থেকে তাদের বহনকারী গাড়িটিতে আঘাত করে। এতে গাড়িটির সামনে-পেছনে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় আব্দুল হাই সাইফুল্লাহ বুকে, চোখে এবং পিঠে আঘাতপ্রাপ্ত হন। টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদে ঢাকায় নেওয়া হয়েছে। চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে তিনি এখন আশঙ্কামুক্ত আছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!