শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসদ প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক জাতীয় প্রেসক্লাবে পুরস্কৃত হলেন সিলেটের শেখ নাসির অপহণের প্রায় দেড় মাস পর অপহৃতা উদ্ধার, অপহরণকারী গ্রেফতার জৈন্তাপুরে লাল পাথর লুটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের হাত-পা কাটার হু ম কি হবিগঞ্জের দেউন্দি চা বাগানে ডা কা তি র চেষ্টাকালে আটক ২ ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা জরুরি প্রয়োজন ছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ : নি হ ত ১৫, আ হ ত ৮০

সুনামগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি:- সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর বিরুদ্ধে ঘুমন্ত স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী অভিযুক্ত সাইদী চৌধুরীকে আটক করেছে পুলিশ।

নিহত রাকিবা বিবি (২২) গৌরারং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মো. আছান নবীর মেয়ে এবং অভিযুক্ত স্বামী সাইদী চৌধুরী (২৩) একই ইউনিয়নের আহমদাবাদ গ্রামের আকলুস মিয়া চৌধুরীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল গড়িয়ে দুপুরে হলেও রাকিবা বিবি বসত ভিটার দরজা না খুললে আশেপাশের লোকজন তাকে ডাকতে শুরু করেন। একপর্যায়ে তার কোনো সারাশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করলে রাকিবাকে অচেতন অবস্থায় দেখতে পান তারা। পরে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অভিযান পরিচালনা করে নিহতের স্বামী অভিযুক্ত সাইদী চৌধুরীকে আটক করে পুলিশ।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ‘রাকিবা বিবি হত্যার ঘটনায় তার স্বামীকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবদ করলে সে ঘুমন্ত স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার কথা স্বীকার করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!