মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটের নির্বাচিত এমপিদের শফি চৌধুরীর অভিনন্দন বিএনপির বিজয়ে ১৪নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিভাগীয় মামলায় অভিযুক্ত তাহিরপুর থানার ওসি আমিনুলের মাসিক আয় অর্ধকোটি টাকা! সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি অনুমোদন নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখায় আলোচিত ও আস্থার এক মুখ সিমি কিবরিয়া সিলেটের জকিগঞ্জে র্যা বের যৌথ অভিযান : বি স্ফো র ক উদ্ধার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে মানববন্ধন আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল-সম্পাদক জুবের মঙ্গলবার বিকালে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ৬

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের তাহিরপুরে বৌলাই নদী থেকে বালু উত্তোলন করাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ছয়জন আহত হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ধুতমা ও লক্ষ্মীপুর গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তাহিরপুর উপজেলার ধুতমা গ্রামের লোকজন শুক্রবার দুপুরে বৌলাই নদী থেকে বালু উত্তোলন করতে গেলে লক্ষ্মীপুর গ্রামের মানুষ তাদের বাঁধা দেয়।

ফলে এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষ নদীর পাশে একত্রিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই গ্রামের ছয়জন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!