সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটের নির্বাচিত এমপিদের শফি চৌধুরীর অভিনন্দন বিএনপির বিজয়ে ১৪নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিভাগীয় মামলায় অভিযুক্ত তাহিরপুর থানার ওসি আমিনুলের মাসিক আয় অর্ধকোটি টাকা! সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি অনুমোদন নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখায় আলোচিত ও আস্থার এক মুখ সিমি কিবরিয়া সিলেটের জকিগঞ্জে র্যা বের যৌথ অভিযান : বি স্ফো র ক উদ্ধার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে মানববন্ধন আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল-সম্পাদক জুবের মঙ্গলবার বিকালে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

সুনামগঞ্জে পৃথক অভিযানে অর্ধকোটি টাকার অবৈধ পণ্য জব্দ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সুনামগঞ্জের তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্তে পৃথক অভিযানে চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার বেশি ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে প্রায় অর্ধকোটি টাকার মালামাল জব্দের বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ- ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল একে এম জাকারিয়া কাদির।
তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার লাউড়ের গড়, চিনাকান্দি, চানঁপুর ও চারাগাঁও সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)’র অধীনস্থ লাউরগড় বিওপির সুবেদার মো. মোস্তফা কামালের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী মোনাইপাড়া নামক স্থান থেকে মালিকবিহীন ভারতীয় ৭০০ ঘনফুট বালু, তিনটি মাহিন্দ্রা ট্রাক্টর, একটি পিকআপ আটক করে। যার বাজার মূল্য ৪৩,১৪,০০০ টাকা।
এছাড়া একইদিনে বিশ্বম্ভরপুরের চাঁনপুর, চিনাকান্দি ও চারাগাঁও বিওপি পৃথক অভিযানে ২০০ কেজি আপেল, ৩৪ বোতল ভারতীয় মদ, ৩ হাজার ২শ ৯০ কেজি চিনি, ৩৪৫৫ কেজি কয়লা, ১টি মোটর সাইকেল আটক করে বিজিবি। যার মূল্য-৭,৪০,৯০০ টাকা। সর্বমোট আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫০,৫৪,৯০০ টাকা।
সুনামগঞ্জ ২৮-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল একে এম জাকারিয়া কাদির জানান, বিজিবি পৃথক অভিযানে সীমান্ত এলাকা থেকে প্রতিনিয়ত শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ পণ্য জব্দ করা হচ্ছে। আজও প্রায় পঞ্চাশ লাখ চুয়ান্ন হাজার নয়শত টাকার মালামাল জব্দ করা হয়েছে। সীমান্তে বিজিবি কঠোরভাবে নজরদারি রাখছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!