বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জে কুরআন অবমাননার ‘মূল হোতা’ রিংকু আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সুনামগঞ্জের দোয়ারাবাজারে কুরআন অবমাননার ঘটনা পরবর্তী হিন্দু-মুসলিম দাঙ্গার মূল হোতা রিংকু কুমার দেবকে (৪৭) আটক করেছে পুলিশ।

দেব উপজেলা সদরের মৃত যতীন্দ্র মোহন দেবের ছেলে এবং দোয়ারাবাজার সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গত ৩ ডিসেম্বর রাতে উপজেলার সদর ইউনিয়নের মংলারগাঁও গ্রামের প্রফুল্ল দাসের ছেলে আকাশ দাসের ফেসবুক পোস্টে কোরআন অবমাননার একটি কমেন্ট পাওয়া যায়।

এর পর থেকে এলাকায় শুরু হয় নানা প্রতিক্রিয়া। কুরআন অবমাননার ঘটনায় আকাশ দাসকে পুলিশ আটক করলে তাৎক্ষণিক হিন্দু-মুসলিম দাঙ্গা ছড়িয়ে দেয় রিংকু দেব। এরপর থেকে সে পলাতক ছিল।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেছেন, দোয়ারাবাজারে হিন্দু যুবক কর্তৃক কুরআন অবমাননার ঘটনা পরবর্তী হিন্দু-মুসলিম দাঙ্গার মূল হোতা রিংকু কুমার দেবকে আটক করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!