শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসদ প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক জাতীয় প্রেসক্লাবে পুরস্কৃত হলেন সিলেটের শেখ নাসির অপহণের প্রায় দেড় মাস পর অপহৃতা উদ্ধার, অপহরণকারী গ্রেফতার জৈন্তাপুরে লাল পাথর লুটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের হাত-পা কাটার হু ম কি হবিগঞ্জের দেউন্দি চা বাগানে ডা কা তি র চেষ্টাকালে আটক ২ ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা জরুরি প্রয়োজন ছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ : নি হ ত ১৫, আ হ ত ৮০

সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণ থেকে মামলার বাদীকে তুলে নেওয়ার অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা করেন হাফিজ আহমদ। এ মামলায় আপস করতে আদালতে হাজিরা দিতে যান তিনি। এসময় তাকে আদালত প্রাঙ্গণ থেকে কয়েকজন যুবক তুলে নিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল সোমবার সুনামগঞ্জ চিফ জুডিসিয়াল আদালত প্রাঙ্গণের সামনে থেকে থাকে তুলে নেওয়া হয়।

পরে আদালত প্রাঙ্গণে কয়েকজনের করা ভিডিও ফুটেজে দেখা যায়, হাফিজ আহমদকে আদালত প্রাঙ্গণে থেকে ১০-১২ জন যুবক ধরে নিয়ে একটি ব্যাটারিচালিত রিকশায় তুলেন। পরে তাদের সঙ্গে থাকা দুই যুবক ওই রিকশা করেই তাকে নিয়ে যান। এরপর তিনি আর আদালতে হাজিরা দিতে পারেননি।

খোঁজ নিয়ে জানা যায়, ২ সেপ্টেম্বর ৯৯ জনের নামোল্লেখ এবং ২০০ জনকে অজ্ঞাত আসামি করে সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতে মামলা করেন হাফিজ।

মামলার এক মাস ২০ দিন পর ২৩ অক্টোবর সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে তিনি বলেন, ঘটনার বিষয়ে কোনো কিছু জানি না, কোনো আসামিকে চিনি না।

শুধু তাই নয়, মামলাটি আপস হয়ে গেছে জানিয়ে তিনি আসামিদের বিনাবিচারে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। এ বিষয়ে দ্রুত বিচার আদালত সোমবার তাকে তলব করেছিলেন। এ কারণেই তিনি মূলত আদালতে এসেছিলেন।

সুনামগঞ্জ জেলা বারের আইনজীবী নাজমুল হুদা বলেন, বাদী আদালতে এসেছিলেন। পরে শুনি, বারান্দা থেকে কয়েকজন যুবক তাকে জোর করে বের করে নিয়ে গেছে। কে বা কারা এটা করেছে, জানি না।

শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেফতার হয়ে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমানসহ কয়েকজন জেল খেটেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!