শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসদ প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক জাতীয় প্রেসক্লাবে পুরস্কৃত হলেন সিলেটের শেখ নাসির অপহণের প্রায় দেড় মাস পর অপহৃতা উদ্ধার, অপহরণকারী গ্রেফতার জৈন্তাপুরে লাল পাথর লুটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের হাত-পা কাটার হু ম কি হবিগঞ্জের দেউন্দি চা বাগানে ডা কা তি র চেষ্টাকালে আটক ২ ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা জরুরি প্রয়োজন ছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ : নি হ ত ১৫, আ হ ত ৮০

সীমান্তে ৮৯ লাখ টাকার চোরাই মালামাল আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় কমলা, চিনি, গরু, মহিষ, চকলেট, আইবল ক্যান্ডি, সানগ্লাস, জিরা, ফুচকা, সাবান, আনারসের চারা এবং শিং মাছ সহ মালামাল পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

মঙ্গবার ও বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে বাংলাবাজার, উৎমা, দমদমিয়া, প্রতাপপুর, সংগ্রাম, বিছনাকান্দি, শ্রীপুর, সোনারহাট এবং ডিবিরহাওর বিওপি কর্তৃকপক্ষ।

আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৮৯লাখ ৪২হাজার ৬শত ৫০টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!