মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

সিলেট র‌্যাবে হাতে গ্রেফতার শুটার আনসার ও নাঈম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৪৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:- সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ভয়ঙ্কর সন্ত্রাসী ‘শুটার’ আনসার  ও তার সহযোগী নাঈমকে সিলেট জেলার ওসমানীনগর থানার বড় হাজিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯, সিলেট।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক ০৬ নভেম্বর  (বুধবার) আনুমানিক বেলা আড়াইটার দিকে সিলেট জেলার ওসমানীনগর থানার ৩ নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজিপুর সাকিনস্থ জনৈক  মোস্তফা মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে এসএমপি, সিলেটের শাহপরান থানার এফআইআর নং-১৫/২১২।

২৮ আগষ্ট ২০২৪ খ্রিঃ, ধারা: ১৪৩/৩৪১/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩৮৫/৫০৬ পেনাল কোড ১৮৬০) এর মূলে পলাতক আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় ১। আনসার আহম্মদ রাহুল (৩০), পিতা- উনাই মিয়া, সাং-সৈয়দপুর মেজরটিলা এবং ২। মোঃ আমিনুল ইসলাম নাঈম (২৩), পিতা- আলমগীর হোসেন, সাং- ইসলামপুর কলোনী মেজরটিলা, উভয় থানা- শাহপরান, জেলা- সিলেট।

উল্লেখ্য যে, ১নং আসামী ভয়ঙ্কর সন্ত্রাসী ‘শুটার’ আনসার এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে মর্মে জানা যায়।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!