বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন

সিলেট মহানগর যুবদলের দুই নেতা বহিস্কার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৩৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:- সিলেট মহানগর যুবদলের দুই নেতাকে বহিস্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে সিলেট জেলা যুবদলের কোষাধ্যক্ষ মেহেদী হাসান সাজাই ও সিলেট মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাক ফরহাদ আহমদকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত নেতৃবৃন্দের কোন ধরণের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না।

যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। শনিবার মধ্যরাতে বহিস্কারের বিজ্ঞপ্তি জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভেরিফাই ফেসবুক পেইজে জানানো হয়।

কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুর মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!