বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

সিলেট বিমানবন্দর সড়কে একসাথে তিন গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:- সিলেটের বিমানবন্দর সড়কে একসাথে ৩ গাড়ির সংঘর্ষে মোটরসাইকেল চালক এক কিশোর নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে মালনিছড়া চা বাগানের সামনে বিমানবন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম তানজিল করিম (১৮) বলে জানা গেছে। সে সিলেটের দক্ষিণ সুরমার কুচাই গ্রামের রেজাউল করিম রাজনের ছেলে।

এ দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, মোটরসাইকেল চালিয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন তানজিল করিম। মালনিছড়া চা বাগানের সামনে তার পাশাপাশি চলছিলো একটি সিএনজিচালিত অটোরিকশা।
এসময় বিপরীত দিক থেকে একটি ট্রাকের সঙ্গে প্রথমে মোটরসাইকেলের এবং পরে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকার নিচে পড়ে যান তানজিল এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। এ দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
সিলেট বিমানবন্দর থানার ওসি সৈয়দ মো. আনিসুর রহমান বলেন, আরিফ নামের ট্রাকচালককে আটক করা হয়েছে। ট্রাক, অটোকিরশা ও মোটরসাইকেল আমাদের হেফাজতে রয়েছে।
লাশ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!