মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটের নির্বাচিত এমপিদের শফি চৌধুরীর অভিনন্দন বিএনপির বিজয়ে ১৪নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিভাগীয় মামলায় অভিযুক্ত তাহিরপুর থানার ওসি আমিনুলের মাসিক আয় অর্ধকোটি টাকা! সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি অনুমোদন নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখায় আলোচিত ও আস্থার এক মুখ সিমি কিবরিয়া সিলেটের জকিগঞ্জে র্যা বের যৌথ অভিযান : বি স্ফো র ক উদ্ধার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে মানববন্ধন আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল-সম্পাদক জুবের মঙ্গলবার বিকালে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

সিলেট বিমানবন্দর এলাকায় একজনের মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক মো. রুবেল মিয়া (১৮) স্থানীয় মংলির পাড় এলাকার আসাদ আলীর ছেলে। কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার  সকাল ১০টার দিকে বিমানবন্দর বাইপাস মোড়ে এদুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বাইপাস মোড়ে একটি ১২ তলা ভবনের ৩য় তলায় কাজ করছিলেন রুবেল। হঠাৎ উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এক শ্রমিকের মৃত্যুর বিষয়টি শুনেছি। পুলিশ হাসপাতালে যাচ্ছে।
নিহত রুবেলের চাচা মোঃ শাকিল হোসেন সৌরভ বলেন, আমার ভাতিজা ওই ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করছিল।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!