সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন

সিলেট নগরী থেকে ৬২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:-  সিলেট নগরীতে পুলিশের অভিযানে মাদকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার সাথে থাকা ৬২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে মহাজনপট্টি গলির মুখের বিপরীত পার্শ্বে রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল হতে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তি স্বপন হরিজন (৪৫) কাষ্টঘর এলাকার মৃত গামা হরিজনের ছেলে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ, আসামীর ডান হাতে থাকা ডার্বি সিগারের প্যাকেটের ভিতর রক্ষিত সিলভার রংয়ের কাগজ দ্বারা মোড়ানো ২২ পিস এবং নীল রংয়ের পলিথিনের টুকরা দ্বারা মোড়ানো ৪০ পিসসহ সর্বমোট ৬২ (বাষট্টি) পিস ইয়াবা উদ্ধার পূর্বক জব্দ করে পুলিশ।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!