বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন

সিলেট নগরীর যেসব এলাকায় বৃহস্পতিবার বিদ্যুৎ বন্ধ থাকবে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সিলেট নগরের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই-আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জরুরী কাজের জন্য ১০ এলাকায় বিদ্যু বন্ধের বিষয়টি বিজ্ঞপ্তিতে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ, নবারুন, সোনারপাড়া, মজুমদারপাড়া, খারপাড়া, দর্জিপাড়া, ফরহাদখার পুল, পূর্ব মিরাবাজার ও আশে-পাশের এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!