প্রথম সকাল ডেস্ক:- সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক টিটন মল্লিককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মোর্শেদ স্বাক্ষরিত নোটিশটি টিটল মল্লিক বরাবরে প্রেরন করা হয়।
নোটিশে উল্ল্যেখ করা হয় ৫ আগস্ট পরবর্তী সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা ছিল পতিত ফ্যাসিবাদের দোসর আওয়ামী নেতাকর্মীদের সংগঠনের সাথে কোনো প্রকার সম্পৃক্ত না করা।
অথচ টিটন মল্লিক সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এর মতো দায়িত্বশীল পদে থেকে ১৬ ডিসেম্বর দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিজয় র্যালীতে বেশ কয়েকজন পতিত ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে নিয়ে অংশগ্রহণ করেন।
নোটিশে আরো উল্ল্যেখ করা হয়, বিতর্কিত ব্যক্তিদের ছবি শনাক্ত করে ইতিমধ্যে অনেকেই জেলা সেচ্ছাসেবকদল নেতৃবৃন্দের কাছে প্রেরণ করে তাদের ক্ষোভ ও অসন্তোষের কথা জানিয়েছেন।
এ ঘটনায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ চরম বিব্রত ও ক্ষুদ্ধ।
ইতিপূর্বে বেশ কয়েকবার মৌখিকভাবে নেতৃবৃন্দ টিটন মল্লিককে সতর্ক করে দেয়ার পরও বিতর্কিত ব্যক্তিদের সাথে নিয়ে প্রায়ই মিছিল মিটিংয়ে সংগঠনের সিনিয়র নেতাদের সাথে তিনি অরাজনৈতিক ও অসৌজন্যমূলক আচরণ করেন বলেও নোটিশে উল্ল্যেখ করা হয়েছে।
দলের সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী নেতাকর্মীদের সাথে নিয়ে মিছিলে অংশ নেওয়ায় কেন তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না এই মর্মে আগামী তিনদিনের মধ্যে লিখিত জবাব সহ স্বশরীরে উপস্থিত হয়ে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিবের নিকট জবাব প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়। বিজ্ঞপ্তি