বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

সিলেট কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে জোরপূর্বক ভূমি দখলের অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:- সিলেট নগরীর জিন্দাবাজার তাঁতীপাড়ায় ব্যাক্তি মালিকানাধীন রাস্তার দেয়াল ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, কোনো প্রকার পূর্ব ঘোষণা কিংবা নোটিশ ছাড়াই রাস্তার দেয়াল ভেঙে দেওয়া হয়।

জানা গেছে, সিলেট মিউনিসিপ্যালিটি মৌজায় জে.এল. নং ৯১, এস.এ খতিয়ান নং ১৪৩/৯৮৫ এর ০.১০৫০ একর ভূমির উত্তরাধীকারসূত্রে কাজী মোশাররফ হোসেনের। দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব প্রদান করে আসছেন তিনি।

সম্প্রতি সরকারী অফিসে চলাচলের অজুহাতে কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই বাড়ীর পাশ্ববর্তী দেয়াল ভেঙে গেইট স্থাপন করেছে কাস্টমস কর্তৃপক্ষ, এমনটিই অভিযোগ করেছেন ভুক্তভোগী ভূমি মালিক কাজী মোশাররফ হোসেন।

এদিকে কাস্টমস কর্তৃপক্ষের দাবি, ভূমিটি কাস্টমসের নিজস্ব সম্পত্তি। তবে ভুমির মালিকানা বুঝে পেতে কাস্টমস কমিশনারের কাছে ১৮ নভেম্বর লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক সৃষ্ট বাধা অপসারণ করার কথা বলা হয়েছে জানিয়েছেন ভুক্তভোগীর আইনজীবী সৈয়দ মোহাম্মদ তারেক।

এছাড়াও ব্যক্তি মালিকানাধীন ভূমি ও রাস্তার দেয়াল ভাঙার বিষয়ে সাংবাদিকরা কথাও বলতে চাইলেও কথা বলতে রাজী হয়নি কাস্টমস কর্তৃপক্ষ।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!