বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

সিলেটে ১৫ যুগলের যৌতুকবিহীন গণবিয়ে সম্পন্ন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সিলেট নগরীতে ১৫ যুগলের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। এই গণবিয়ের আয়োজন করে আর্ন্তজাতিক চ্যারেটি সংস্থা আল খায়ের ফাউন্ডেশন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) নগরীর আমানউল্লাহ কনভেনশন হলে পাত্র-পাত্রীদের পরিবার ও স্বজনদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়।

ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ জানান, দরিদ্র পরিবারগুলোর অর্থনৈতিক সংকট ও যৌতুকপ্রথার বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের গণবিবাহের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, যৌতুক প্রথা আমাদের সমাজের একটি বড় সমস্যা। এই প্রথা দূর করতে এবং দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়াতে আমরা এমন উদ্যোগ নিয়েছি।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় তারা যৌতুকবিহীন এই বিবাহকে সমাজের জন্য একটি ইতিবাচক উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

এদিকে, সংসার জীবন শুরুর জন্য নবদম্পতিদের একটি সেলাই মেশিন, একটি ভ্যানগাড়ি, রান্নার চুলা, কম্বলসহ ঘরের কাজে লাগে এমন নানা সরঞ্জাম দিয়েছে সংস্থাটি।

ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর আবদুল বাছিত বলেন, সমাজে যৌতুকবিরোধী প্রচারণার অংশ হিসেবে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!