সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সিলেটে সাবেক ছাত্রলীগ ক্যাডার তপন কান্তি দে’ চাকরিচ্যুত

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শীর্ষ সন্ত্রাসী পিযুষ কান্তি দের খালাতো ভাই তপন কান্তি দে’কে সরকারি চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। তপন কান্তি দে সিলেটের কানাইঘাট সাব-রেজিস্ট্রার অফিসে মোহরার পদে চাকুরিরত ছিলেন।

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলায় অভিযুক্ত তপন কান্তি প্রায় দেড় বছর ধরে অফিসে অনুপস্থিত ও পলাতক ছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে। গত ২৭ জানুয়ারি এক স্মারকপত্রে (নং-২৬-০৬) সিলেট জেলা রেজিস্ট্রার মো: জহুরুল ইসলাম তাকে চাকুরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করেন।

বরখাস্তকৃত সাবেক ছাত্রলীগ ক্যাডার তপন কান্তি দে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ হাতিম গ্রামের তৃপ্তি রঞ্জন দে ও ষষ্ঠি রানী দে’র পুত্র। জানা গেছে, তপন কান্তি দে ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী ২৫ সেপ্টেম্বর কোনো অনুমতি ছাড়াই অফিস থেকে পালিয়ে যান।

এ সময় অফিসের ডাটাবেজ সম্বলিত একটি কম্পিউটার ও পার্শ্ববর্তী কয়েকটি দোকানের পাওনা হাজার হাজার টাকা নিয়ে আত্মগোপন করেন। এরপর তাকে বিধি মোতাবেক নোটিশ করে সাময়িক বরখাস্ত করা হয়। এরপরও দীর্ঘপ্রায় দেড় বছর পর্যন্ত তিনি অফিসের সাথে কোনোরকম যোগাযোগ না করায় তার বিরুদ্ধে বিধি মোতাবেক বিভাগীয় মামলা (নং-০১/২০২৬) রুজু করা হয়। মামলায় অসদারন ও পলায়নের অভিযোগ প্রমানিত হওয়ায় গত ২৭ জানুয়ারির আদেশে তপন কান্তি দে’কে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!