নিজস্ব প্রতিনিধি:- এয়ারপোর্ট থানা পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে।
বুধবার ৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ৮ ঘটিকার সময় যৌথ বাহিনী আম্বরখানা পয়েন্টে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় বনকলাপাড়াস্থ বাসা নং-নূরানী/৫২-তে কয়েকজন সন্ত্রাসী অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে।
এসময় যৌথ বাহিনী উক্ত বাসায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করে।
গ্রেফতাীকৃতরা হলেন, ১। ইমাদ উদ্দিন আহমেদ (৩৮), পিতা-মৃত:আব্দুল মুক্তাদির প্রকাশ বুলবুল আহমদ, সাং-বাসা নং-নূরানী-৫২, বনকলাপাড়া, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ২। মাহমুদ আলী (৪৪), পিতা-মৃত সিকন্দর আলী, সাং-মিরাপাড়া, বাসা নং-১০৮, থানা-শাহপরাণ (রহ:), জেলা-সিলেট, ৩। রিপন (৪৬), পিতা-মৃত নেদারুল ইসলাম, সাং-গাজীপুর, থানা-ফেঞ্চুগঞ্জ, জেলা-সিলেট, ৪। মুজিবুর রহমান সনি (২৭), পিতা-আমিন মিয়া, সাং-বাসা নং-৫০/১, বাদামবাগিচা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, উক্ত অস্ত্র নিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি সহ সন্ত্রাসী কার্যকলাপ করার উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।