শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

সিলেটে যুবলীগ নেতা হেলাল গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সিলেটে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের অভিযানে বিস্ফোরক মামলায় মহানগর যুবলীগের সহ-দফতর সম্পাদক হেলাল মিয়াকে (৪০) গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে গোপন তথ্যের ভিত্তিকে র‍্যাব জালালাবাদ থানাধীন গুয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত হেলাল মিয়া বিমানবন্দর থানাধীন করেরপাড়া এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো: মশিহুর রহমান সোহেল।

তিনি জানান, গ্রেফতার হওয়া হেলাল মিয়ার বিরুদ্ধে কোতোয়ালি থানায় গত বছরের ২৭ অক্টোবর বিস্ফোরক মামলা হলে তিনি আত্মগোপনে চলে যান। গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

এ ছাড়া উক্ত মামলার অন্য পলাতক আসামিদের গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!