নিজস্ব প্রতিনিধি:- সিলেটের শাহপরাণে বিল্লাল আহমদ মুন্সী (৩০) নামের যুবদল কর্মী খুনের ঘটনায় প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৮ নভেম্বর) বিকেলে তাঁদের আটক করা হয়। শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষিয়টি নিশ্চিত করেছেন।।
গত সোমবার রাতে প্রতিপক্ষের হামলায় বিলাল নিহত হন। তিনি নগরের ৩৪ নম্বর ওয়ার্ডের যুবদল কর্মী হিসেবে পরিচিত। বিলাল পেশায় একজন রংমিস্ত্রি।
হত্যাকাণ্ডের পরপরই অভিযোগ ওঠে, যুবদল-ছাত্রদলের প্রতিপক্ষ নেতা-কর্মীদের ধারালো অস্ত্রের আঘাতে বিলাল নিহত হন। তবে নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় বিএনপির দাবি, হত্যাকাণ্ডে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও জড়িত।