মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটের নির্বাচিত এমপিদের শফি চৌধুরীর অভিনন্দন বিএনপির বিজয়ে ১৪নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিভাগীয় মামলায় অভিযুক্ত তাহিরপুর থানার ওসি আমিনুলের মাসিক আয় অর্ধকোটি টাকা! সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি অনুমোদন নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখায় আলোচিত ও আস্থার এক মুখ সিমি কিবরিয়া সিলেটের জকিগঞ্জে র্যা বের যৌথ অভিযান : বি স্ফো র ক উদ্ধার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে মানববন্ধন আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল-সম্পাদক জুবের মঙ্গলবার বিকালে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

সিলেটে ফের ১ কোটি ৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সিলেটের বিভিন্ন সীমান্তে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৪ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী মিনাটিলা, কালাইরাগ, বিছনাকান্দি, নোয়াকোট, দমদমিয়া, কালাসাদেক, শ্রীপুর, বাংলাবাজার, লাফার্জ, প্রতাপপুর, পান্তুমাই, সংগ্রাম বিওপির জওয়ানরা অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ শাড়ী, চিনি, কম্বল, গরু, বিয়ার এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, পাথর, শিং মাছ ও চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত পিকআপ ও ট্রাক জব্দ করেন।

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৮ লাখ ৯৭ হাজার ৫০ টাকা বলে জানানো হয়।

লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকার অভিযান চালিয়ে ভারতীয় চোরাই পণ্য জব্দ করে বিজিবির জওয়ানরা। জব্দকৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!