শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসদ প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক জাতীয় প্রেসক্লাবে পুরস্কৃত হলেন সিলেটের শেখ নাসির অপহণের প্রায় দেড় মাস পর অপহৃতা উদ্ধার, অপহরণকারী গ্রেফতার জৈন্তাপুরে লাল পাথর লুটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের হাত-পা কাটার হু ম কি হবিগঞ্জের দেউন্দি চা বাগানে ডা কা তি র চেষ্টাকালে আটক ২ ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা জরুরি প্রয়োজন ছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ : নি হ ত ১৫, আ হ ত ৮০

সিলেটে পূজায় আতশবাজি ও মাদক সেবন নিষিদ্ধ করলো পুলিশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে
প্রথম সকাল ডেস্ক:- সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ৫ দিনের জন্য সিলেট মহানগরে আতশবাজি ও পটকা ফুটানো নিষিদ্ধ করেছে মেট্রোপলিটন পুলিশ। এছাড়া সকল মন্ডপ এলাকায় সব ধরণের মাদকদ্রব্য সেবন ও কেনা-বেচা নিষিদ্ধ করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম- সেবা) এক বিজ্ঞপ্তিতে এসব নিষেধাজ্ঞা জারি করেছেন।

এ নির্দেশনা না মানলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়- শান্তিপূর্ণভাবে ও নির্বিঘ্নে দুর্গাপূজার আচার-অনুষ্ঠানগুলো সম্পন্নের লক্ষ্যে ৯ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সিলেট মহানগরের সব এলাকায় আতশবাজি, পটকা ফুটানো নিষিদ্ধ।

এছাড়া এই সময়ে মহানগরের সকল পূজা মন্ডপের আশপাশে সব ধরণের নেশাদ্রব্য যেমন- দেশি-বিদেশি মদ, স্প্রিরিট, এলকোহল, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, হেরোইন, প্যাথেডিন ইত্যাদি সেবন ও কেনা-বেচা নিষিদ্ধ করা হলো।

এই নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সুত্র:- আজকের সিলেট

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!