সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সিলেটে পীর মজনু মিয়ার বাড়িতে যৌথ বাহিনীর অভিযান,অ স্ত্র-গোলাবারুদ উ দ্ধা র

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

সিলেটের ওসমানীনগর উপজেলার ৫নং গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা পীর মজনু মিয়ার বাড়িতে যৌথ বাহিনীর অভিযান চালানো হয়েছে। অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাত আনুমানিক ১১টা থেকে রাতভর উপজেলার ব্রাহ্মণগ্রাম গ্রামের নিজ বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনীর দুটি টহল দল এবং ওসমানীনগর থানা পুলিশের একটি টহল দল অংশগ্রহণ করে। অভিযানকালে বসতবাড়ি তল্লাশি করে একটি দুইনলা বন্দুক, তিন রাউন্ড গোলাবারুদ, একটি বর্শা, একটি হকি স্টিক, একটি পিস্তল কভার, তিনটি পাসপোর্ট এবং একটি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়।

এ সময় পীর মজনু মিয়ার ছেলে যুবলীগ নেতা কিবরিয়া ও ছাত্রলীগ নেতা নজরুল মিয়াকে বাড়িতে পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, উদ্ধারকৃত এসব অস্ত্র ও সরঞ্জাম দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে থাকতে পারে।

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামগ্রী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে অভিযানে কাউকে গ্রেপ্তার করা হয়নি। অভিযানের সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদুল আলম ভূইয়া জানান, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!