বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

সিলেটে দেড় কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:- সিলেটে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার (০ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

বিজিবি জানায়, সোমবার সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কমলা, চিনি, সাবান, চকলেট, পোস্ত দানা, গরু, শীতের কম্বল, মদ, বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমান রসুন, চোরাচালানী পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাক এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। আটককৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪৯ লাখ ২৯ হাজার ১০০ টাকা।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, আটককৃত চোরাচালানী পণ্য সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!