সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান শাহজালাল (রহ.)–এর ব্যবহৃত সামগ্রী সংরক্ষনের জন্য জাদুঘর স্থাপনের নির্দেশ সিলেটে অনটেষ্ট সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা সিলেটে ফাহিম হ ত্যা মামলার পলাতক আসামি ‘কুত্তা রনি’ গ্রে ফ তা র জকিগঞ্জে ইট চুরির অভিযোগে যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ ছাতকে বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেফতার জকিগঞ্জে রাতের আঁধারে রাস্তার ইট চুরি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার ছিনতাইকারীর হাতের কবজি কে টে পুলিশে সোপর্দ বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন সংস্কৃতি গড়ে তুলতে হবে

সিলেটে ছিনতাইকালে গোলাপগঞ্জের ৪ যুবক গ্রেপ্তার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সিলেটে ছিনতাইয়ের চেষ্টাকালে ৪ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোর রাতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত ২ টি মোবাইল উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ভূটিরা পাড়া গ্রামের ফয়জুল ইসলামের ছেলে শাহীরুল ইসলাম জীবন (১৯), ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল নোয়াপাড়া গ্রামের হাছনার আলীর ছেলে তানভীর হোসেন (১৮), একই গ্রামের লবি আহমদের ছেলে রিমন আহমদ (১৮) ও একই ইউনিয়নের দত্তরাইল গ্রামের কামিল আহমদের ছেলে শাকিল আহমদ (১৯)।

জানা যায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমার কদমতলী রেল স্টেশন গেইটের সামনে সংঘবদ্ধ হয়ে পথচারীদের আটক করে চাকু দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে মোবাইল, টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে। এসময় টহলে থাকা এসআই এস.এম.সাইফুর রহমানের নেতৃত্বে শাহীরুল ইসলাম জীবন, তানভীর হোসেন ও রিমন আহমদকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি ছুরি উদ্ধার করা হয়।

অপর আসামী শাকিল আহমদ কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ দত্তরাইল গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে পূর্বের ছিনতাইকৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা (নং-০৪/০৮.১১.২০২৪) দায়ের করে।

সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!