বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১২:০০ অপরাহ্ন

সিলেটে চীনা নাগরিকের ১০ বছরের কারাদণ্ড

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সিলেটে চীনা নাগরিক ওয়েন্টাও ওয়েইয়ের (৪৮) খুনের ঘটনায় ঘাতক আরেক চীনা নাগরিকের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এ রায় দেন। একই রায়ে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মামলার বাদীপক্ষের আইনজীবী টিপু রঞ্জন দাশ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম জো চাও (৪০)। তিনিও চীনা নাগরিক। হত্যা মামলায় তিনি একমাত্র আসামী ছিলেন।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, কুমারগাঁও বিদ্যুৎ প্ল্যান্টে কর্মরত থাকাবস্থায় ওয়েন্টাও এবং জো চাওসহ ১২ চীনা নাগরিক নগরীর পশ্চিম পাঠানটুলা এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ২০২১ সালের ১৮ মে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওয়েন্টাও ও জো চাওয়ের মধ্যে মারামারি হয়।
এ সময় ওয়েন্টাওকে ছুরিকাঘাত করেন জো চাও। এতে ওয়েন্টাওয়ের মৃত্যু হয়। এ ঘটনার পরদিন ওয়েন্টাওয়ের স্ত্রী ওয়াং কিউ আই ইউজিং বাদী হয়ে সিলেটের কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় একমাত্র আসামী করা হয় জো চাওকে।
মামলার দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে বুধবার রায় দেন বিচারক। মামলার বাদীপক্ষের আইনজীবী ছিলেন তৌ‌হিদুল ইসলাম, মাহফুজুর রহমান ও টিপু রঞ্জন দাশ।
এ বিষয়ে বাদি পক্ষের আইনজীবী টিপু রঞ্জন দাশ জানান, মামলায় ১৪ সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষ্য দিয়েছেন। রায়ের সময় আসামী জো চাও আদালতে উপস্থিত ছিলেন। আদালত আসামীকে ১০ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন। বাদী এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তিনি।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!