বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন

সিলেটে আওয়ামী লীগ নেতা নাসির র‌্যাব’র হাতে আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সিলেটের আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিনকে রবিবার সিলেট নগরীর বন্দর বাজার এলাকায় অভিযান চালিয়ে আটক করে র‌্যাব-৯ এর একটি বিশেষ দল।

আটক নাসির উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের হামলা ও বিস্ফোরক মামলা নং-৪৪৯/২৪ ইং এর এজাহার ভুক্ত আসামী। তার বিরুদ্ধে গত ৪ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন নগরীর খাসদবির এলাকার বাসিন্ধা ইমন আহমদ।

উল্লেখ্য নাসির উদ্দিন সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক। উপজেলার খাদিম নগর ইউনিয়নের বিমানবন্দর থানাধীন ধুপাগুল গ্রামে মৃত নুনু মিয়ার ছেলে।

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় নগরীর বন্দরবাজার এলাকায় সহযোগীদের নিয়ে ছাত্র জনতার উপর স্বহস্র হামলা চালান। এসময় অনেক নিরীহ মানুষ হতাহতের ঘটনা ঘটে।

আটক নাসির উদ্দিন দীর্ঘদিন থেকে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমানের হয়ে কাজ করতেন।

আটককৃত নাসির উদ্দিনকে রবিবার রাতে সিলেট কতোয়ালী থানায় হস্তান্তর করে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!