অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৫ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট ৭ জনকে আটক করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (১০ আগস্ট) বেলা আড়াইটার দিকে সিলেট নগরীর দক্ষিণ সুরমার থানাধীন চাঁদনীঘাট এলাকার হোটেল আল তাকদীর থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আব্বাস আলী (৪৮) (হোটেলের ম্যানেজার), রুমান আহমদ (২৪), কামরুল ইসলাম (২০), রাহেল আহমদ (২৪), মো. রাজিব মিয়া (১৯), হালিমা আক্তার (১৯), নাজমুন নাহার (২৬)।
জানা যায়, সিলেট নগরীর দক্ষিণ সুরমার থানাধীন চাঁদনীঘাট এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের অভিযান চলাকালে হোটেল আল তাকদীরে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৫ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট ৭ জনকে আটক করা হয়। সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য জানান। তাদের বিরুদ্ধে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।