শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

সিলেটেের বলাউড়া থেকে পলাতক আসামী গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:- সিলেটের জালালাবাদ থানাধীন যুগীরগাও বলাউড়া এলাকা থেকে পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। গ্রেফতারকৃত আসামীর নাম নেছার আহমেদ (৪০) সে পলাতক ছিল।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাবের একটি অভিযানিক দল।

গ্রেফতারকৃত আসামী সিলেট জেলার জালালাবাদ থানার মোগলখা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জালালাবাদ থানার মিরের গাঁও গ্রামের আকরম আলীর ছেলে।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!