শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসদ প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক জাতীয় প্রেসক্লাবে পুরস্কৃত হলেন সিলেটের শেখ নাসির অপহণের প্রায় দেড় মাস পর অপহৃতা উদ্ধার, অপহরণকারী গ্রেফতার জৈন্তাপুরে লাল পাথর লুটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের হাত-পা কাটার হু ম কি হবিগঞ্জের দেউন্দি চা বাগানে ডা কা তি র চেষ্টাকালে আটক ২ ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা জরুরি প্রয়োজন ছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ : নি হ ত ১৫, আ হ ত ৮০

সিলেটের দুই পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:- সিলেটের দুই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার। এরমধ্যে ৫ আগস্টের আগে তাদের একজন সিলেট মেট্রোপলিটন পুলিশ ও অপরজন হবিগঞ্জে কর্মরত ছিলেন।

বুধবার (৬নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।

বাধ্যতামূলক অবসরে পাঠানো দুই কর্মকর্তা হলেন-সিলেট মেট্টোপলিটন পুলিশের কোতোয়ালি থানার সাবেক সহকারী পুলিশ কমিশনার সুপার মো. মিজানুর রহমান এবং হবিগঞ্জ জেলার মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আজিজুর রহমান সরকার।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এসএমপির কোতোয়ালি থানার সাবেক সহকারী পুলিশ কমিশনার সুপার মো. মিজানুর রহমান এবং হবিগঞ্জ জেলার মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আজিজুর রহমান সরকারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্যদের সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে বল প্রয়োগ করার অভিযোগ রয়েছে তাদের ওপর। গত ৫ আগস্টের পর সিলেটে কোতোয়ালি থানার সাবেক সহকারি কমিশনার মিজানুর রহমানের বিরুদ্ধে মামলাও হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!