নিজস্ব প্রতিনিধি:- সিলেট শাহপরাণ থানা পুলিশ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদর উপজেলা শাখার উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক হাসান আহমেদকে (২৫) গ্রেপ্তার করেছে। সে সদর উপজেলার কল্লগ্রামের সুরুজ মিয়ার ছেলে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় শাহপরাণ সুরমা বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে শাহপরাণ থানার একদল পুলিশ সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর শাহপরাণ থানায় গোলাপগঞ্জের এনায়েত হোসেন রনি বাদি হয়ে ছিনতাই ও লুটপাটের অভিযোগে দায়েরকৃত মামলার (নং-৩০(০৯)২৪) প্রধান আসামি হচ্ছে হাসান আহমেদ।
এছাড়াও গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা হাসান আহমেদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় কোতয়ালী থানায় মামলাসহ ছিনতাই মামলা রয়েছে।
এ ব্যাপারে শাহপরান থানার ওসি মনির হোসেন জানান, হাসান আহমদ একজন চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।