বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- সিলেট-ভোলাগঞ্জ সড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল ৫টায় কোম্পানীগঞ্জের টুকেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক আজমান আলী (২৫) উপজেলার বুড়দেও গ্রামের সুরুব আলীর ছেলে। এ ঘটনায় মোটরসাইকেল চালক শাওন আহমদ (২৪) আহত হয়েছেন। তিনি একই গ্রামের আমির আলী ছেলে।
এদিকে, এ ঘটনার পর উত্তেজিত জনতা ঘাটক ট্রাকে ভাঙচুর করে সিলেট-ভোলাগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে কয়েক ঘন্টা এ সড়কে যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটগামী বালুবাহী একটি ট্রাকের পেছনের চাকার সাথে থানাবাজারগামী মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী আজমান আলীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত যুবককে স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছে।
স্থানীয় বাসিন্দা গোলাপ আহমদ জানান, সড়কের উপরে ব্যাটারি চালিত অটোরিকশার অবৈধভাবে পাকিংয়ের কারণে এই ঘটনা ঘটেছে।
মহাসড়কের উপরে অবৈধভাবে পার্কিংয়ের কারণে প্রতি মাসেই দূর্ঘটনায় আহত ও নিহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তিনি অবৈধভাবে পার্কিং বন্ধ করতে প্রশাসনের প্রশাসনের প্রতি দাবি জানান।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, ঘটনার খবর পেয়েই নিহতের লাশ উদ্ধার করল প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সড়কে যানচলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!