শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসদ প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক জাতীয় প্রেসক্লাবে পুরস্কৃত হলেন সিলেটের শেখ নাসির অপহণের প্রায় দেড় মাস পর অপহৃতা উদ্ধার, অপহরণকারী গ্রেফতার জৈন্তাপুরে লাল পাথর লুটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের হাত-পা কাটার হু ম কি হবিগঞ্জের দেউন্দি চা বাগানে ডা কা তি র চেষ্টাকালে আটক ২ ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা জরুরি প্রয়োজন ছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ : নি হ ত ১৫, আ হ ত ৮০

সিগারেটের দাম বাড়ার কারনে ধূমপান ছাড়ার ঘোষণা আমির খানের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

এসব পণ্যের মধ্যে সিগারেটও রয়েছে। ফলে বাড়ছে পণ্যটির দাম। এদিকে, ধূমপান ছাড়ার ঘোষণা দিয়েছেন বলিউড সুপারস্টার আমির খান।

গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত ভ্যাট-ট্যাক্স সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়। এরপর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ এ–সংক্রান্ত নির্দেশনা জারি করে।

রাষ্ট্রপতি স্বাক্ষরিত ওই অধ্যাদেশে সিগারেটের চারটি স্তরে দাম ও শুল্ক উভয়ই বাড়ানো হয়েছে।
জানা গেছে, নিম্নস্তরে ১০ শলাকা সিগারেটের দাম ৫০ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে। এতে প্রযোজ্য সম্পূরক শুল্ক ৬০ শতাংশ থেকে ৬৭ শতাংশ করা হয়েছে।
এছাড়া মধ্যমস্তরে ৭০ টাকা থেকে ৮০ টাকা এবং সম্পূরক শুল্ক ৬৫ দশমিক ৫ শতাংশ থেকে ৬৭ শতাংশ করা হয়েছে। উচ্চস্তরে ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং সম্পূরক শুল্ক ৬৫ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
আর অতি উচ্চস্তরের সিগারেটের দাম ১৬০ টাকা থেকে ১৮৫ টাকা এবং সম্পূরক শুল্ক ৬৫ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬৭ শতাংশ করা হয়েছে।
এদিকে, হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, সম্প্রতি মুম্বাইয়ে এক অনুষ্ঠানে ধূমপান ছাড়ার ঘোষণা দিয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। একটি অনুষ্ঠানে ছেলে জুনায়েদ খানের সামনে ধূমপান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
শুক্রবার (১০ জানুয়ারি) ছেলে জুনায়েদ খানের নতুন রোমান্টিক–কমেডি সিনেমা ‘লাভইয়াপা’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠান ছিল। এ অনুষ্ঠানেই আমির ধূমপান ছাড়ার কথা বলেন।

আমির খান এর আগে ধূমপানের বদভ্যাসের কথা খোলাখুলি স্বীকার করেছিলেন। জানিয়েছিলেন, তার প্রাক্তন স্ত্রী কিরণ রাও সিগারেটের ধোঁয়া ভীষণ অপছন্দ করতেন।

বয়স বাড়ছে তাই স্বাস্থ্য আর পরিবারের কথা চিন্তা করে বড় সিদ্ধান্ত নিয়েছেন আমির। অভিনেতা জানান, তিনি বেশ কিছুদিন ধরেই ছেড়ে সিগারেটের নেশা ত্যাগ করার কথা ভাবছিলেন।
শুক্রবার রাতেও আমির স্বীকার করেছেন যে তিনি ধূমপান ‘উপভোগ করেন’, বছরের পর বছর ধরে এতে আসক্ত। তবে এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তরুণ প্রজন্মকে বারবার স্মরণ করান ‘মিস্টার পারফেকশনিস্ট’।
শুক্রবার আমির ছেলেকে পাশে নিয়ে বলেন, ‘আমি ধূমপান ছেড়ে দিয়েছি, ধূমপান এমন একটি বিষয়, যা আমি খুব পছন্দ করি। তামাক এমন একটি জিনিস, যা আমি উপভোগ করি। এটা স্বাস্থ্যের জন্য ভালো নয়। কারও এটা করা উচিত নয়।’
আমির আরও বলেন, ‘খুব আনন্দের সঙ্গে বলছি যে আমি এই খারাপ অভ্যাস ছেড়ে দিয়েছি। আর যারা দেখছেন বা শুনছেন, তাদেরও বলতে চাই, দয়া করে এটা বন্ধ করুন।
এটা কোনো ভালো অভ্যাস নয়। আমার মনে হচ্ছিল আমি ধূমপান ছেড়ে দিতে চাই, আমার ছেলের ক্যারিয়ার শুরু হচ্ছে। আমি মনে মনে একটা সংকল্প করলাম। আমি ছেড়ে দিচ্ছি, ও পরে (জুনায়েদের পরবর্তী ছবি) কাজ করুক বা না করুক, আমি এটা স্বাধীনভাবে করছি। বাবা হিসেবে আমি ত্যাগ স্বীকার করতে চেয়েছি।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!