মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটের নির্বাচিত এমপিদের শফি চৌধুরীর অভিনন্দন বিএনপির বিজয়ে ১৪নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিভাগীয় মামলায় অভিযুক্ত তাহিরপুর থানার ওসি আমিনুলের মাসিক আয় অর্ধকোটি টাকা! সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি অনুমোদন নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখায় আলোচিত ও আস্থার এক মুখ সিমি কিবরিয়া সিলেটের জকিগঞ্জে র্যা বের যৌথ অভিযান : বি স্ফো র ক উদ্ধার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে মানববন্ধন আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল-সম্পাদক জুবের মঙ্গলবার বিকালে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

সাংবাদিক ফুলরের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে

প্রথম সকাল ডেস্ক:- দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলরের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) বাদ আছর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের কার্যালয়ে প্রেসক্লাবের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মোহাম্মদ আব্দুল মালেকের সভাপতিত্বে এতে সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলরের আশু সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন যমুনা অয়েল কোম্পানী মসজিদের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুমান আহমেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল, কার্যনির্বাহী কমিটির সদস্য শামীম আহমদ তালকদার, সদস্য এমদাদুর রহমান চৌধুরী জিয়া, আবু বক্কর তালুকদার, পাবেল আহমদ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন- লেইছ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক জাবেদ আমিন সেলিম, সদস্য কবির আহমদ প্রমুখ।

উল্লেখ্য, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর গত শুক্রবার (১৫ নভেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি হন। পরে উন্নত চিকিৎসার জন্য ওইদিন রাতেই তাঁকে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। বিজ্ঞপ্তি

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!