শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসদ প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক জাতীয় প্রেসক্লাবে পুরস্কৃত হলেন সিলেটের শেখ নাসির অপহণের প্রায় দেড় মাস পর অপহৃতা উদ্ধার, অপহরণকারী গ্রেফতার জৈন্তাপুরে লাল পাথর লুটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের হাত-পা কাটার হু ম কি হবিগঞ্জের দেউন্দি চা বাগানে ডা কা তি র চেষ্টাকালে আটক ২ ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা জরুরি প্রয়োজন ছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ : নি হ ত ১৫, আ হ ত ৮০

সাংবাদিক তুরাব হত্যা মামলায় কনস্টেবল উজ্জল রিমান্ডে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:- নগরীর বন্দরবাজার এলাকায় গত ১৯ জুলাই পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার অন্যতম আসামি কনস্টেবল উজ্জ্বল সিংহাকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। কনস্টেবল উজ্জল ঘটনার সময় বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

সোমবার দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মোমেন তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল রোববার রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা কনস্টেবল উজ্জ্বল সিংহার ৭ দিনের রিমান্ড চাইলেও আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, উজ্জ্বল সিংহার গ্রেফতারের হলেও এখনো মামলার অন্য আসামিরা গ্রেফতার হয়নি, এবং তাদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। হত্যাকাণ্ডের পর তুরাবের পরিবার ও সমাজে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং দ্রুত সব আসামিকে গ্রেফতারের দাবি উঠেছে।
গত ১৯ জুলাই সিলেটের বন্দরবাজার এলাকায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় পুলিশি সহিংসতার শিকার হন সাংবাদিক এটিএম তুরাব। পুলিশের গুলিতে নিহত হওয়ার পর এই ঘটনার তদন্ত শুরু হয়, এবং তুরাবের পরিবার ও সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!