মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটের নির্বাচিত এমপিদের শফি চৌধুরীর অভিনন্দন বিএনপির বিজয়ে ১৪নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিভাগীয় মামলায় অভিযুক্ত তাহিরপুর থানার ওসি আমিনুলের মাসিক আয় অর্ধকোটি টাকা! সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি অনুমোদন নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখায় আলোচিত ও আস্থার এক মুখ সিমি কিবরিয়া সিলেটের জকিগঞ্জে র্যা বের যৌথ অভিযান : বি স্ফো র ক উদ্ধার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে মানববন্ধন আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেট আইনজীবী সমিতির সভাপতি সুহেল-সম্পাদক জুবের মঙ্গলবার বিকালে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

সকালে জিডি : রাতে সাংবাদিকের উপর হামলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৩৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:- জাতীয় দৈনিক বাংলাদশ সমাচারের সিলেট প্রতিনিধি সাংবাদিক বিষু দেবনাথের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা অনুমান সাড়ে ৬ ঘটিকার সময় ভাটপাড়া ও মুকির পাড়া এলাকার মধ্যস্হানে এ হামলার ঘটনা ঘটে।

হামলাকারিরা বিষু দেব নাথের উপর হামলা চালিয়ে তার কাছ থেকে ব্যবসায়িক টাকা এবং মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় হামলাকারিরা বিষুকে লাটি সোটা নিয়ে হামলা চালায় এবং কিল ঘুষি মারে।  হামলার শিকার বিষু দেবনাথ জানান, হামলাকারিরা বার বার রতন মোহন্ত নামে একজনকে বলে দাদা এই শুনুন পিটাচ্ছি। পরে হামলার ভিডিও নিয়ে একজন রতন মোহন্তর কাছে রওয়ানা দেয়।  যাওয়ার আগে বলে টাকা রেডি রাখেন।

বিষু দেব নাথ হামলার পর পরই তার সহকর্মীদের ঘটনাটি জানান। পরে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

আহত বিষু জানান, তিনি মঙ্গলবার দুপুরে শাহপরান থানাধীন ইসলামপুরের নুরপুর এলাকার রিয়াজ আলীর ছেলে কুতুব উদ্দিনের বিরুদ্ধে একটি জিডি করেন নং:- ১০৬৮

জিডিতে তিনি উল্ল্যেখ করেন দুর্নীতির সংবাদ প্রচার করায় কুতুব উদ্দিন হুমকি দিচ্ছেন। বিষু দেবনাথ জিডিতে উল্ল্যেখ করেন, কুতুব উদ্দিন বিষু দেবনাথের বাড়িঘর ভাঙ্গচুর করবেন এবং তাকে হত্যা করে লাশ গুম করবেন।

জিডি করার কয়েক ঘন্টার মধ্যে বিষু দেবনাথের উপর হামলা হয়। হামলাকারিরা বিষুকে মোবাইল ফোনে কল দিয়ে নিউজ সংক্রান্ত বিষয়ে কথা আছে বলে ভাটপাড়ার ও মুখিরপাড়ার  মধ্যস্হানে যাওয়ার কথা বলে। তিনি সরল মনে সেখানে যান। ঘটনাস্হলে যাওয়ার পর ৩/৪ জন যুবক থাকে ঘিরে ফেলে এবং রতন মোহন্ত ও কুতুব উদ্দিনের সাথে সমস্যা কি এ বলেই হামলা চালায়।

বিষু কোন কিছু বুঝে উঠার আগেই হামলাকারিরা  তার কাছ থেকে ব্যবসায়িক টাকা ও মোবাইল  ছিনিয়ে নেয়। এবং তাকে মারতে থাকে। এক পর্যায়ে তিনি নিজেকে বাচাতে দৌড় দেন।

উল্ল্যেখ্য যে, রতন মোহন্তের সাথে পুজা নিয়ে বিষু দেবনাথের কয়েকদিন যাবৎ বাকবিতন্ডা চলছে। ইতিমধ্যে রতন মোহন্ত বিষু দেবনাথকে দেখে নেয়ারও হুমকি দেন। এ ঘটনায় বিষু দেবনাথ শহপরান থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!