শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসদ প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক জাতীয় প্রেসক্লাবে পুরস্কৃত হলেন সিলেটের শেখ নাসির অপহণের প্রায় দেড় মাস পর অপহৃতা উদ্ধার, অপহরণকারী গ্রেফতার জৈন্তাপুরে লাল পাথর লুটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের হাত-পা কাটার হু ম কি হবিগঞ্জের দেউন্দি চা বাগানে ডা কা তি র চেষ্টাকালে আটক ২ ওসমানীনগরে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা জরুরি প্রয়োজন ছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ : নি হ ত ১৫, আ হ ত ৮০

শ্রীমঙ্গলে টমটম পার্কিং নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ : আটক ১৪

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গলে টমটম পার্কিং নিয়ে ঈদের আগের রাতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীমঙ্গলের সাবেক মেয়র বিএনপি নেতা মহসিন মিয়া মধুসহ ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

রোববার দিবাগত গভীর রাত ১টার দিকে শ্রীমঙ্গল শহরের গদারবাজার এলাকার এ ঘটনা ঘটে।

জানা যায়, গদার বাজার এলাকায় সাবেক মেয়র মহসিন মধুর বিনা লাভের বাজারের সামনে টমটম পার্কিং নিয়ে সাবেক মেয়র বিএনপি নেতা মহসিন মিয়া মধুর গ্রুপ ও বিএনপির নেতা হাজী মুজিবের সমর্থক আনার মিয়া মেম্বারের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।

এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে সেনাবাহিনী মাঠে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতায় শহরে দোকানপাটে আটকেপড়া সাধারণ মানুষের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় বেশ কয়েকটি দোকান ও গাড়ি ভাঙচুর করা হয়।

শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রীমঙ্গলে সাবেক মেয়র মহসিন মিয়া মধুর বিনা লাভের বাজারে হামলার ঘটনায় দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

এসময় বেশকিছু টমটমসহ গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫৬ রাউন্ড শটগানের ফাঁকাগুলি ছোড়ে।

পুলিশ ও যৌথ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে সাবেক মেয়র ও বিএনপি নেতা মহসিন মিয়া মধুসহ ১৪ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!